Delivery Rules
Elite Design
স্টার টেক অনলাইন ডেলিভারির শর্তাবলি
- বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
- অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/ কুরিয়ার চার্জ প্রযোজ্য।
- কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি, এছাড়াও অন্যন্য শহরগুলোতে আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করে থাকি।
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময় ১ থেকে ৩ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
- পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাবার পর ৩ দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
- অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।
- নির্দিষ্ট ফ্ল্যাট এ গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিং এর মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।
- গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রোডাক্ট ডেলিভারির পূর্বে প্রয়োজনে Quality Check (QC) কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু প্রোডাক্ট ডেলিভারির আগে আনবক্স করা হতে পারে। QC সম্পন্ন হওয়ার পর প্রোডাক্টটি পুনরায় প্যাক করে বক্সে “QC Checked” স্টিকার সংযুক্ত করা হবে।
- আমরা Close Box Policy অনুযায়ী ডেলিভারি করে থাকি। ডেলিভারির সময় প্রোডাক্ট খোলার সুযোগ নেই। তবে, ডেলিভারি পাওয়ার পর বাসায় গিয়ে প্রোডাক্ট খোলার সময় একটি ভিডিও ধারণ করে রাখার অনুরোধ করা হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে ভিডিওসহ জানাতে হবে।
- ওয়েবসাইট এর কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্য/সর্বোচ্চ খুচরা মূল্যের সাথে অসঙ্গতিপূর্ণ থাকলে সেই পন্যের অর্ডারটি স্টার টেক কর্তৃপক্ষ সম্মানিত ক্রেতাকে অবগত করে বা না করে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কনফার্মেশনের ৩ দিন এবং পেমেন্ট করে বুক করা অর্ডার এর পণ্য ১৫ দিনের মধ্যে ক্রেতা রিসিভ না করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে কেন্সেল হয়ে যাবে। এক্ষেত্রে পেমেন্ট রিফান্ড হলে ক্রেতাকে রিফান্ড চার্জ প্রদান করতে হবে।
- এক্সপ্রেস ডেলিভারির সময়সীমা হলো অর্ডার কনফার্মের পর থেকে ২৪ কর্মঘণ্টার মধ্যে অর্ডার প্রসেসিং শেষ করা হয়। যদি কোনো কারণে ২৪ কর্মঘণ্টার বেশি সময় লাগে, তাহলে কাস্টমার শুধুমাত্র রেগুলার ডেলিভারি চার্জ প্রদান করবেন — এক্সপ্রেস চার্জ প্রযোজ্য হবে না (শর্ত প্রযোজ্য)।
SMART TV
Laptop & Desktop
Airbuds Items
Android Mobile
Smart Watch
Power bank
CCTV
Computer Accessories
WI-FI ROUTER
MONITOR